গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata গোপন জবানবন্দি দিতে শিয়ালদহ কোর্টে ট্যাংরার প্রতীপ

    গোপন জবানবন্দি দিতে শিয়ালদহ কোর্টে ট্যাংরার প্রতীপ

    0
    240
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এনআরএস হাসপাতাল থেকে গোপন জবান বন্দি নেওয়ার জন্য শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়েছে ট‍্যাংরার কিশোর প্রতীপ দে-কে।
    এর আগে প্রতীপের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চেয়ে হাসপাতালের কাছে রিপোর্ট চেয়েছিল পুলিশ। বৃহস্পতিবার সেই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তারপর শুক্রবার প্রতীপ দে’কে আনা হয়েছে আদালতে। প্রতীপ এখন এনআরএসে ভর্তি রয়েছে। তার বাবা প্রণয় দে-ও ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন। সুস্থ হয়ে উঠলে তাঁকেও গ্রেফতার করা হতে পারে।
    দে পরিবারের তিন মহিলার খুনের ঘটনায় প্রতীপের কাকা প্রসূন দে-কে আগেই গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিয়ালদহ আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন।