গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Birbhum তৃণমূলের সংখ্যালঘু নেতারা লুট করছে : শুভেন্দু 

    তৃণমূলের সংখ্যালঘু নেতারা লুট করছে : শুভেন্দু 

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুলিশকে ব্যবহার করে তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা লুট করছে। তবে বেশিদিন এই জিনিস চলবে না। তমলুকের পর রামপুরহাটের বিক্ষোভসভা থেকে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
    শুভেন্দু বলেছেন, ‘৫১-র জনগণনায় হিন্দু পশ্চিমবঙ্গে ৮৫ শতাংশ ছিল। আজকে ৬৭ শতাংশে নেমে এসেছে। যেদিন ৫০ শতাংশের কমে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না। বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, তাঁকে রামপুরহাটে আসা থেকে বর্ধমানে আটকানোর চেষ্টা করা হয়েছিল,পারেনি। যদি ভেবে থাকে রাজ্য সরকারের হাতে গুন্ডা আছে, তাহলে ভুল ভাববেন। একইসঙ্গে রামনবমীর দিন ১০ হাজার মানুষ সাঁইথিয়াতে একসঙ্গে হাঁটার কথাও বলেছেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে সমূলে উৎখাতের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।
    এদিকে, রামপুরহাটে যাওয়ার আগে বীরভূমের সাঁইথিয়ায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।