
বাংলাদেশে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ শয়ে শয়ে নেতার মুক্তিযুদ্ধের সনদ বাতিলের প্রস্তাব দিয়েছে ইউনুস সরকার। মুক্তিযোদ্ধা কারা, সেই সংজ্ঞাই বদলে ফেলা হচ্ছে।
জানা গিয়েছে, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ-সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চারশোর উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ,জামুকা আইনের সংশোধিত খসড়ায় এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। জাতীয় পরিষদের সদস্য, এমএনএ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, এমপিএ হিসেবে নির্বাচিত এই নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে গণপরিষদ গঠিত হলে তাঁদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। তবে নতুন খসড়া আইনে তাঁদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য,শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে ক দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হলের নাম রাখা হয়েছে ফজলুল কাদের চৌধুরীর নামে এক কুখ্যাত গণহত্যাকারীর নামে।অভিযোগ, ঢাকার রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে হিজবুত তাহরিরের জঙ্গিদের।
বিশ্লেষকরা বলছেন, মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে যারা আসল রাজাকার তাদের স্বাধীনতা সংগ্রামী হিসাবে প্রমাণ করতে চাইছে ইউনুস সরকার।








