গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata গুলি করে মারলেও একতার পথ থেকে সরছেন না : মুখ্যমন্ত্রী

    গুলি করে মারলেও একতার পথ থেকে সরছেন না : মুখ্যমন্ত্রী

    0
    93
    ছবি সৌজন্যে :ফেসবুক

    গুলি করে মারলেও একতার পথ থেকে সরছেন না বলে মহাবীর জয়ন্তীতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার নেতাজি ইন্ডোরে জৈনদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সেখানেই তিনি বলেছেন একতাই দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। বিভাজনের দেশে দুর্বল হয়ে পড়বে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন এরাজ্যে সব ধর্মের উৎসব পালন করা হয়। মানুষও প্রত্যেক উৎসবে নিজেদেরকে যুক্ত করেন।

    তারপরেও কেউ কেউ বলেন এখানে উৎসব পালন করতে বাধা দেওয়া হয়। বাংলাদেশের অশান্তির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একতা রক্ষা করাই মানুষের ধর্ম। বাংলার সম্প্রীতিই বাংলার অহঙ্কার।