গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata শুভ পয়লা, কালীঘাট-দক্ষিণেশ্বর-তারাপীঠে ভিড়   

    শুভ পয়লা, কালীঘাট-দক্ষিণেশ্বর-তারাপীঠে ভিড়   

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তীব্র দাবদাহের মধ্যেও পয়লা বৈশাখে ঢালাও ভিড় কালীঘাট-দক্ষিণেশ্বর-তারাপীঠে। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২।

    নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।সারা বছর ভাল কাটুক। এই প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে।এদিকে, পয়লা বৈশাখের সকালে মঙ্গলারতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন। পাশাপাশি, দূর-দূরান্ত থেকে নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই। বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী।

    সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাটে।  রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা।