
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে অসমে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খবরটি নিশ্চিত করেছেন।
হিমন্ত জানিয়েছেন, ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন-এর অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে ধৃতদের বিরুদ্ধে মামলা করা হবে জাতীয় নিরাপত্তা আইনের অধীনেও।
২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের হামলায় ২৬ জন ভারতীয়ের মৃত্যু হয়। ধৃতদের মধ্যে রয়েছেন বিরোধী দল এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলামও। নিজের এক্স হ্যান্ডলে হিমন্ত লিখেছেন, ‘ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করা বিশ্বাসঘাতকদের গ্রেফতার করা হয়েছে।









