গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষাসচিব

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষাসচিব

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পহেলগাঁও কাণ্ডের আবহে প্রতিরক্ষাসচিব রাজেশকুমার সিং-র সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
    কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গত ১১ দিন ধরে প্রতি রাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে। জবাব দিয়েছে ভারতীয় সেনাও। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।
    মৃতদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। ওই ঘটনায় সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকে ১২ দিন কেটে গিয়েছে। তবে হামলায় জড়িত জঙ্গিরা এখনও ধরা পড়েনি। তাঁদের খোঁজে গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে খোঁজ চালানো হচ্ছে।