গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক ৬ শিক্ষিকা

    মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক ৬ শিক্ষিকা

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের  সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন চাকরিহারা মহিলারা। অনুমতি না থাকায় তাঁদের আটক করেছে কালীঘাট থানার পুলিশ।
    জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেন যোগা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ৬ জন শিক্ষিকা। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি না থাকায় তাঁদেরকে আটকে দেয় কালীঘাট থানার পুলিশ পরে ৬ জন শিক্ষিকাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারী শিক্ষিকারা বলেছেন তাঁরা কোনও আন্দোলন বা বিক্ষোভ দেখাতে আসেননি।
    শুধু জানতে এসেছিলেন ১০ বছর সম্মানের সঙ্গে চাকরি করার পরেও কেন পরীক্ষা দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি।এদিকে কালীঘাটের ঘটনার পর রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আই কার্ড দেখে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে কর্মচারীদের। যাতে কোনওভাবেই আন্দোলনকারীরা নবান্নে ঢুকে পড়তে পড়তে না পারে।