গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment প্রয়াত পার্থ ঘোষ

    প্রয়াত পার্থ ঘোষ

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    বাঙালি পরিচালক পার্থ ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।মুম্বাইয়ের মাধ এলাকার বাসভবনেই পরলোক গমন করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। পরিচালকের মৃত্যুর খবরটি জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

    তিনি জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন পার্থ।খোলা হাওয়ার প্রয়োজন বোধ করছিলেন, তাই মুম্বাইয়ের বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। তার পরই শুরু হয় বুকে অস্বস্তি।প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।পরিচালকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী।দম্পতি নিঃসন্তান। ঋতুপর্ণা বলেছেন,পার্থদা খুব শান্ত ও বিনয়ী মানুষ ছিলেন তিনি।একের পর এক সফল ছবি পরিচালনা করার পরও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন।মাটির মানুষ ছিলেন তিনি।উল্লেখ্য,নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক ছবি পরিচালনা করেছিলেন পার্থ। তার অগ্নিসাক্ষী ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়ছিল। এ ছবিতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ, নানা পটেকর।বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি এই ছবিটিকে হিন্দি চলচ্চিত্র জগতের তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।গুলাম এ মুস্তাফা ছবিও বিশেষভাবে আলোচিত। ছবিতে রাভিনা ট্যান্ডন, নানা পাটেকার অভিনয় করেছিলেন।

    এদিকে,পার্থ ঘোষের পরিচালনাতেই প্রথম হিন্দি ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তিসরা কৌন সেটা ১৯৯৪ সালে। সম্প্রতি তিনি,হান্ড্রেড ডেজ এবং অগ্নিসাক্ষী ছবির সিক্যুয়েল নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে।