গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা

    পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা

    0
    122
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
    স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
    এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার করে রাজ্য এবং এসএসসি। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায় চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যাঁরা আবেদন জমা দিয়েছেন তাও বাতিল করতে হবে। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য-র রায়ে হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ। বুধবারই চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়েছিল এসএসসি ও রাজ্য। বিচারপতি সৌমেন সেন সরাসরি প্রশ্ন তুলেছিলেন অযোগ্যদের জন্য এত সহানুভূতি কেন এসএসসি-র। পাল্টা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে কমিশনের হয়ে সওয়াল জানায় এরজন্য কোনও বাধা নেই সুপ্রিম কোর্টের। তাছাড়া এঁদের পরীক্ষায় বসতে না দেওয়া মৌলিক অধিকারে হস্তক্ষেপ। পাল্টা বিচারপতির মন্তব্য এসএসসি কি করে ভুলে যাচ্ছে আদালত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ওপর নজর রাখছে। কমিশনের তরফে কোর্টে বলা হয় এখনও পর্যন্ত ২ লাখ ৬০ হাজার আবেদন জমা পড়েছে।
    চিহ্নিত অযোগ্যদের সংখ্যা ১৮০১ জন। তারমধ্যে মাত্র ১৮৮ জন চিহ্নিত অযোগ্য আবেদন করেছেন। এর আগে এপ্রিলে নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬-র আস্ত প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট।