গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International পর পর জোরালো ভূমিকম্প রাশিয়ায়, জারি সুনামি সতর্কতা

    পর পর জোরালো ভূমিকম্প রাশিয়ায়, জারি সুনামি সতর্কতা

    0
    159
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পর পর জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশির পূর্ব উপকল। রিখটার স্কেল কম্পনমাত্রা ছিল ৭ দশমিক ৪। প্রশান্ত মহাসাগরের উপকূলে হওয়া ওই তিনটি ভূমিকম্পে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ানিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে।
    রাশিয়ার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জেও। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিন বড় ভূমিকম্প অনুভূত হয়েছে।
    এর মধ্যে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং সাত দশমিক চার। এরও আগে, ওই একই এলাকায় আরও একটি ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতির সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি রুশ প্রশাসনের তরফে।