গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home North 24Pgs বাগদায় সিএএ ক্যাম্প বিজেপির, তোপ তৃণমূলের

    বাগদায় সিএএ ক্যাম্প বিজেপির, তোপ তৃণমূলের

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সংশোধিত নাকরিকত্ব আইন কার্যকর হওয়ার পর উত্তর ২৪ পরগনার বাগদায় শুরু হয়েছে সিএএ ক্যাম্প। বাগদার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার উদ্যোগেই চলছে এই ক্যাম্প।

    বিশেষ করে ১৯৮০ থেকে ১৯৯০ সালের পর যাঁরা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। তাঁদেরকেই সিএএ ফর্ম ফিলআপ করতে হচ্ছে। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে যাঁরা এদেশে আসতে বাধ্য হয়েছেন। ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে এদেশে এসেছেন তাদের নাগরিকত্বের জন্যই এই ক্যাম্পের ব্যবস্থা বলে জানিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি। সকাল থেকেই বহু মানুষ ক্যাম্পে ভিড় করেছেন।

    বিজেপির দাবি বৃহস্পতিবার শতাধিক মানুষ পোর্টালে আবেদন করেছেন। যদিও তৃণমূলের দাবি ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। রাজনীতি করতেই বিজেপি এসব করছে।