
জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করে দিয়েছে সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে।
স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে সমুদ্র। হাওয়াইতে বাজছে সাইরেন। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে উচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যারিনা কোভ উপকূল, ক্রেসেন্ট সিটি এবং মন্টেরেতে সুনামির ঢেউ আছড়ে পড়েছে। সান ফ্রান্সিসকোর বে এলাকা, ওরেগন উপকূল এবং ওয়াশিংটন উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী একটি পার্কিং এলাকায় সুনামির ঢেউ ঢুকে পড়েছে। হালেইওয়া বোট হারবারের সেই ভিডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।









