
পুজো উদ্বোধনে এধারও কলকাতায় অমিত শাহ। বৃহস্পতিবার পরপর ৩টি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রথমে লেক অ্যাভিনিউয়ের সেবক সংঘের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। এরপর বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সবশেষে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসি-র পুজোর উদ্বোধন করবেন তিনি। পুজোর উদ্বোধনের পর দিল্লিতে ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। ২০২০ তে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসিতে প্রথমবার দুর্গাপুজো করে বিজেপি। সেবার ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ২০২৩, ২০২৪ আর কোনও পুজো হয়নি। বদলে ২০২৩-এ ইজেডসিসি-র বিপরীতে ঐকতান চত্বরে পুজো করেছিল বিজেপি। যদিও অমিত শাহ সেবক সংঘের পুজো উদ্বোধন করবেন না বলে দাবি করে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেতা বলেছেন লোকজন হবে না তাই দক্ষিণ কলকাতায় বাতিল হয়েছে অমিত শাহ-র পুজো উদ্বোধন।









