গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata আমহার্স্ট স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন

    আমহার্স্ট স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন

    0
    90
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভাইফোঁটার সকালে আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।
    বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমহার্স্ট স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। স্থানীয়েরা জানাচ্ছেন, সকালে আচমকা প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কিছু ক্ষণের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। সকালে প্রেস বন্ধ থাকায় মনে করা হচ্ছে ভিতরে কেউ আটকে নেই।
    তবে জনাকীর্ণ এলাকা হওয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের দোকানগুলি। দোকান থেকে জিনিসপত্র বার করে নিয়ে আসার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।