গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহ গুরুত্বপূর্ণ: ইইউ

    ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহ গুরুত্বপূর্ণ: ইইউ

    0
    41
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস। কারণ আমেরিকার প্রতিনিধিরা কিয়েভের আলোচকদের সঙ্গে বৈঠকের পর মস্কো যাচ্ছেন।

    কালাস ইইউ প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বলেছেন, এটি কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে। তাঁরা শুনেছেন,আমেরিকায় আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ হয়েছে। এখনও ফলাফল জানা যায় নি। তবে  তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এদিকে,ইউক্রেন যুদ্ধ বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা।

    এই ইস্যুতে মঙ্গলবার বিকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে বৈঠক করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেছেন, উইটকফের সঙ্গে বৈঠক মঙ্গলবার নির্ধারিত হয়েছে। বৈঠকটি দিনের দ্বিতীয়ার্ধে হবে।