গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home West Medinipur বিজেপি কর্মীদের মার, গাড়িতে হামলা, থানায় অবস্থানে শুভেন্দু

    বিজেপি কর্মীদের মার, গাড়িতে হামলা, থানায় অবস্থানে শুভেন্দু

    0
    309
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে আসা বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার প্রতিবাদে চন্দ্রকোণা রোড পুলিশ বিট অফিসে অবস্থানে বসেছেন শুভেন্দু অধিকারী।

    অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অবস্থানে অনড় থাকবেন বলে ডিউটি অফিসারকে হুঁশিয়ারি দিয়েছেন। জানা গিয়েছে পরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ তখন ২০ থেকে ৩০ জন তৃণমূল কর্মী লাঠি বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।

    শুভেন্দু অধিকারীর দাবি তাঁর গাড়ির বনেট, কাচে হামলা করা হয়। এরপরেই গাড়ি ঘুরিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় অবস্থান শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা।