গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Kolkata বাংলায় আরও ৪ স্পেশাল রোল অবজার্ভার

    বাংলায় আরও ৪ স্পেশাল রোল অবজার্ভার

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর শুনানির কাজে নজরদারিতে আরও ৪ জন স্পেশাল রোল অবজার্ভারকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
    প্রাথমিকভাবে এই নিয়োগ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে ওই আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য ইতিমধ্যে বিশেষ রোল অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্ত দায়িত্বে রয়েছেন। এই চার স্পেশাল অবজার্ভাররা হলেন বিকাশ সিং, রতন বিশ্বাস, সন্দীপ রেওয়াজ রাঠোর, ডঃ শৈলেশ। এসআইআর শুনানির কাজ তদারকি করবেন ৪ নতুন রোল অবজার্ভাররা। এদিকে বারুইপুরে সভায় ৩ ব্যক্তিকে মঞ্চে হাঁটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এই ৩জনকেই মৃত হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
    ফলে খসড়া তালিকা থেকে মেটিয়াবুরুজের ২ জন এবং কাকদ্বীপের একজনের নাম বাদ গিয়েছে। এই ঘটনায় সেখানিকরা বিএলওদের শোকজ করেছে নির্বাচন কমিশন।