গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata প্রতীক উর-র ইস্তফা, জল্পনা চড়ছে 

    প্রতীক উর-র ইস্তফা, জল্পনা চড়ছে 

    0
    34
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    সিপিএমের তরুণ কমরেড প্রতীক উর রহমানের দলের সদস্যপদ ছাড়া, তা নিয়ে আলোচনার মাঝে নয়া মোড়। যা বলার দলের অভ্যন্তরে বলবেন।
    যদি জনসমক্ষে কিছু বলার থাকত, তাহলে তা সকলের সামনেই বলতাম বলে মন্তব্য প্রতীক উর রহমানের, সোশাল মিডিয়ায় বলতেন। তবে কি দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা প্রতীক উরের যে চিঠি প্রকাশ্যে এসেছে, তা কি তাঁর লেখা নয়? তাঁর সাম্প্রতিকতম বয়ান ঘিরে ফের প্রশ্নের ঝড়। সিপিএম সূত্রে খবর, সোমবার সকালে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রতীক উর। এসএফআই-এর রাজ্য সভাপতি ছিলেন তিনি। জানা গেছে, বেশ কিছু প্রশ্নে তাঁর সঙ্গে দলীয় নেতৃত্বের মতবিরোধ তৈরি হচ্ছিল। সেই কারণেই তিনি রাজ্য কমিটির সদস্যপদ থেকে নিজেকে সরিয়ে নিতে চান। সেই কারণেই তাঁর পদত্যাগ পাঠানো। যদিও প্রতীক উর এখনও এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ২০২৪-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি।
    এবারের বিধানসভা ভোটেও ডায়মন্ড হারবার কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু, সোমবার আচমকা রাজ্য কমিটি থেকে সরে দাঁড়ান তিনি।