গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়ায় হাতির হামলায় মৃত ১, জখম ৪

    বাঁকুড়ায় হাতির হামলায় মৃত ১, জখম ৪

    0
    168
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ার জয়পুরে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে দলছুট হাতি জয়পুরের রাউৎখণ্ড এলাকায় ঢুকে পড়ে। ভেঙে চুড়ে দেয় ঘরবাড়ি।
    হাতির সামনে পড়ে যান ৫৫ বছরের বিজয় কোলে। হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। হাতির হামলায় জখম হয়েছেন আরও জন। খবর পেয়ে পৌঁছে যায় হুলাপার্টি। তারপরেও কোনওভাবেই ব্যাগে আনা যাচ্ছিল না দাঁতালটিকে। এরপর বনদফতরের কর্মীরা ঘুমপাড়ানি বন্দুক দিয়ে হাতিটিকে বাগে আনার চেষ্টায় কার্যত হিমশিম খেতে হয়। আগুন জ্বালিয়ে, পটকা ফাটিয়েও কোনওভাবে বাগে আনা সম্ভব হচ্ছিল না হাতিটিকে।
    পিছু নিতেই মানুষজনের দিকে বারবার তেড়ে আসে হাতিটি। কয়েক ঘণ্টার চেষ্টায় বনদফতরের কর্মীদের ঘুমপাড়ানি বন্দুকে কাবু হয় হাতিটি।