গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের ঘুঁটে বিক্ষোভ, ইরানে ধর্না দিক, তোপ শুভেন্দুর

    তৃণমূলের ঘুঁটে বিক্ষোভ, ইরানে ধর্না দিক, তোপ শুভেন্দুর

    0
    31
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তৃণমূলকে ইরানে ধর্না চালানোর পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। গ্যাসের আকাল নিয়ে সংসদে তৃণমূলের ধর্না আন্দোলন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ভারত সরকার পাসপোর্ট, ভিসা দিয়ে দেবে, ফ্লাইটের ব্যবস্থাও করে দেবে।

    তাঁর কথায় এখানে ধর্না দিয়ে কি লাভ। বদলে ইরানে খামেইনির বাড়ির সামনে ধর্না দিক ওটাই প্রকৃত জায়গা। রাজ্যের বিরোধী দলনেতার দাবি সব নর্মাল হচ্ছে। খোঁচা দিয়ে বলেছেন পারলে ডিঙি-নোকা নিয়ে হরমুজ প্রণালীতে পাহারা দিক তৃণমূল। এটাই হবে প্রকৃত দেশসেবার কাজ। এদিকে গ্যাস সিলিন্ডারের আকালের প্রতিবাদে ঘটে নিয়ে গ্যাস অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। কামারহাটি পুরসভার কাউন্সিলরের উদ্যোগে দলের মহিলা কর্মীরা ঘুঁটের ঝুড়ি মাথায় নিয়ে অভিনব বিক্ষোভ দেখায়।