গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ৩ বছরের শিশুকে ধর্ষণকাণ্ডে বিরক্ত সুপ্রিম কোর্ট

    ৩ বছরের শিশুকে ধর্ষণকাণ্ডে বিরক্ত সুপ্রিম কোর্ট

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ৩ বছরের নাবালিকাকে ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে হরিয়ানা পুলিশ। এই মামলায় পুলিশের ভূমিকা লজ্জাজনক এবং অসংবেদনশীল বলে মনে করছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
    নির্যাতিতার বাড়িতে কেন পুলিশ যায়নি, তা নিয়েও প্রশ্ন আদালতের। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন পুলিশ ওই শিশুর বাড়িতে যেতে পারল না? পুলিশ কোন রাজা-মহারাজা? গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারির মাঝে ঘটনাটি ঘটে। হরিয়ানায় তিন বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে বেশ কিছু দিন পরে। হরিয়ানার ওই ঘটনায় পুলিশি তদন্তে চরম গাফিলতি রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। এই মামলা পকসো আইনের আওতায় এফআইআর রুজু করা হয়েছে।
    কিন্তু তুলনামূলক লঘু ধারা দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে আদালত। তা নিয়েই হরিয়ানা পুলিশকে ভর্ৎসনা করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।