গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata প্রায় ১৩ বছর পর জেলমুক্তি সারদা কর্তার

    প্রায় ১৩ বছর পর জেলমুক্তি সারদা কর্তার

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রায় ১৩ বছর পর জেলমুক্তি হচ্ছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। সম্ভাবত বৃহস্পতিবার তিনি জেলের বাইরে বেরবেন। কয়েকশো টাকার সারদা চিটফান্ড মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে ৩৮৯টি মামলা ছিল।

    আগেই ৩৮৭টি মামলায় জামিন পেলেও বারাসতে দুটি মামলায় এতদিন জেলবন্দি ছিলেন। বুধবার এই দুই মামলাতেও জামিন মঞ্জুর করেছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রতারিতদের অভিযোগের তদন্তভার হাতে নেয় সিবিআই। ইডি এবং সেবিও সুদীপ্ত সেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর সঙ্গী দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্নধার সুদীপ্ত সেন। ওই বছরই ২৭ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় তাঁদের। তখন থেকে দুজনেই জেলে রয়েছেন। ২০২৩-এ কয়েক ঘণ্টার প্যারোলে ছাড়া পেয়েছিলেন দেবযানী।

    আদালতের পর্যবেক্ষণ এখনও ট্রায়াল শুরু হয়নি। ফলে সুদীপ্ত সেনকে জামিন দেওয়া হলে আমানতকারীদের টাকা ফেরত পেতে সাহায্য করতে পারেন।