
বিশ্ব বর্তমানে জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকির মুখে রয়েছে,বলেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা,আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জ্বালানির দাম বাড়লে চাহিদার ওপর চাপ তৈরি হবে এবং তা কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে সরকারের নীতি ও পদক্ষেপও এই পরিস্থিতিকে প্রভাবিত করবে। তিনি বলেছেন, ক্রমবর্ধমান মূল্যের কারণে আমরা চাহিদার ওপর একটি নিম্নমুখী চাপ দেখতে পাব। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকারগুলো বর্তমানে যেসব পদক্ষেপ নিচ্ছে বা ভবিষ্যতে নেবে, তার ফলেও চাহিদা হ্রাস পেতে পারে।
ইরানসংক্রান্ত সংঘাতের প্রভাব নিয়ে আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছেন, এখন পর্যন্ত প্রতিদিন প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেল তেল সরবরাহ কমে গেছে।









