গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Howrah প্রচারের ফাঁকে বেলুড় মঠে মোদী

    প্রচারের ফাঁকে বেলুড় মঠে মোদী

    0
    1
    ছবি সৌজন্যে : এক্স

    ভোটের হারে প্রত্যয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে শেষলগ্নে বেলুড় মঠ দর্শনে গিয়েছেন। মূল মন্দিরে রামকৃষ্ণ দেবের মূর্তিতে শ্রদ্ধার্থ অর্পণ করেছেন নরেন্দ্র মোদী।

    এরপর মঠের প্রেসিডেন্ট মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করার পর বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে কথাও হয়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামকৃষ্ণ সারদাদেবীর বইও তুলে দেন বেলুড়ের প্রেসিডেন্ট মহারাজ। মঠের মহারাজদের সঙ্গে খোশগল্পও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী যৌবনকালে বামকৃষ্ণ মিশনের স্মরণাপন্ন হয়েছিলেন। সেই সময় স্বামী আত্মস্থানন্দর সান্নিধ্যে এসেছিলেন। তাঁকে বিভিন্ন সময় বলতে শোনা গিয়েছে বেলুড় মঠের সঙ্গে গভীর আধ্যাত্মিক টান অনুভব করেন। এরপর বেলুড় মঠ থেকে হাওড়ার সালকিয়া পর্যন্ত রোড শো করেছেন নরেন্দ্র মোদী।

    প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল রাস্তার দুধারে। এরপর রাজভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই রাত্রিবাস করবেন।