গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National নতুন প্যান কার্ড ,শুধু আধারে আর হবে না

    নতুন প্যান কার্ড ,শুধু আধারে আর হবে না

    0
    27
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ১ এপ্রিল ২০২৬ থেকে প্যান কার্ড তৈরির নিয়মে বড়সড় বদল এনেছে আয়কর দফতর। এখন থেকে নতুন প্যান কার্ডের আবেদন করতে হলে আধার কার্ডের পাশাপাশি অতিরিক্ত কিছু নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল পরিচয় যাচাইকরণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।

    আগে শুধুমাত্র আধার কার্ড থাকলেই প্যান কার্ডের আবেদন করা যেত, কিন্তু ১ এপ্রিল থেকে সেই নিয়ম আর কার্যকর নেই। এখন থেকে আধার কার্ডের সাথে জন্ম তারিখের প্রমাণ হিসেবে অতিরিক্ত নথি জমা দিতে হবে। এছাড়া পুরনো আবেদনপত্রের বদলে এখন নতুন ফর্ম চালু করা হয়েছে। ভারতীয় বাসিন্দা ও সংস্থাগুলোর জন্য পুরনো ফর্ম ফর্টিনাইন এ-এর বদলে এখন ফর্ম নাইন্টি থ্রি পূরণ করতে হবে।

    অনিবাসীদের ক্ষেত্রে ফর্ম ফর্টিনাইন এ -এর পরিবর্তে ব্যবহার করতে হবে ফর্ম নাইন্টিফাইভ। নতুন প্যান কার্ডের আবেদনের জন্য যেকোনও একটি নথি জরুরি, তার মধ্যে আছে,জন্ম সার্টিফিকেট,ভোটার কার্ড,ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিকের সার্টিফিকেট,ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট,ম্যাজিস্ট্রেট দ্বারা ইস্যু করা হলফনামা। নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডে আপনার নাম যেভাবে লেখা আছে, প্যান কার্ডেও ঠিক সেই নামই থাকবে। কোনও ধরনের অমিল বা নামের বানানে পরিবর্তন গ্রহণ করা হবে না।