গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ডিভোর্সের পর চরম নৃশংসতা!

    ডিভোর্সের পর চরম নৃশংসতা!

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানপাড়া কোতোয়ালি এলাকায় এক মর্মান্তিক ও নৃশংস ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। বিবাহবিচ্ছেদের রেশ ধরে প্রাক্তন স্ত্রীকে খুনের উদ্দেশ্যে বাইকের সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রইস নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

    অভিযুক্ত রইস রানগাঁওয়ের মুদ্রায়াপুর গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে রইস ও রেশমার বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য কলহের জেরে চলতি বছরের জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকেই রেশমা তাঁর বাবার বাড়িতে থাকছিলেন। এরপর রেশমা যখন লক্ষণপুর মহতেহি গ্রাম থেকে ফিরছিলেন, সেই সময় রইস তাঁর পথ আটকায়।প্রাথমিক তর্কাতর্কি থেকে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়।

    অভিযোগ, রইস প্রথমে রেশমাকে বাইক দিয়ে ধাক্কা মারে এবং এরপর রেশমাকে বাইকের সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যেতে শুরু করে। রেশমার আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এই অমানবিক দৃশ্য দেখে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত রইসকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে নানপাড়া কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। বর্তমানে রইস এবং রেশমা, দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, রইসের বিরুদ্ধে খুনের চেষ্টা, শারীরিক নির্যাতন, ভয় দেখানো এবং অপমানের মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।