গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home International ঢাকা পুলিশের প্রাক্তন প্রধানকে মৃত্যুদণ্ড! ২-র ফাঁসি

    ঢাকা পুলিশের প্রাক্তন প্রধানকে মৃত্যুদণ্ড! ২-র ফাঁসি

    0
    75
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঢাকার প্রাক্তন পুলিশপ্রধানকে এ বার ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমানকে সোমবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
    ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে যখন ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল বাংলাদেশে, তখন তিনিই ছিলেন ঢাকার পুলিশপ্রধান। একই সঙ্গে ঢাকার আরও দুই প্রাক্তন পুলিশকর্তারও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। তিন জনের সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে বাংলাদেশে পতন হয় শেখ হাসিনা সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে ভারতে সাময়িক আশ্রয় নেন হাসিনা। ওই আন্দোলনের সময়ে বাংলাদেশে পুলিশি দমনপীড়নের বেশ কিছু অভিযোগ উঠেছিল। অন্তর্বর্তী সরকারের আমলে ওই অভিযোগগুলির তদন্ত শুরু হয়।
    ওই ঘটনার শাহবাগ থানার তৎকালীন এক ইনস্পেক্টর এবং তিন কনস্টেবল বর্তমানে গ্রেফতার রয়েছেন। তাঁদের চার জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের ট্রাইবুনাল।