গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs বাংলা ছেড়ে বাংলাদেশে ফেরার ঢল সীমান্তে

    বাংলা ছেড়ে বাংলাদেশে ফেরার ঢল সীমান্তে

    0
    53
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসআইআর আবহে সীমান্তে থামছে না ভিড়। কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে রীতিমত ত্রিপল খাটিয়ে ওপারে যাওয়ার অপেক্ষায় ঠায় বসে রয়েছেন। বাক্স-ব্যাগ নিয়ে ২-৩ দিন ধরে অপেক্ষা করছেন কখন দরজা খুলবে।

    নথিপত্র যাচাইয়ের পর প্রায় রোজই একশোর ওপরে বাংলাদেশে পুশব্যাক করছে বিএসএফ। এদের কারও কারও শৈশব কেটেছে ভারতে। কেউ এসেছেন ১৫ বছর আগে, কেউ আবার তিন চার বছর ধরে। কেউ পরিচারিকার, কেউ রাজমিস্ত্রি, কেউ আবার ভ্যানচালক। এদের প্রায় প্রত্যেকেরই এদেশের ভোটার, আধার কার্ড রয়েছে। এমনকি কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার সুবিধে পর্যন্ত পেতেন।

    এসআইআর শুরু হওয়ার আতঙ্কে তারা বাংলাদেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। অনুপ্রবেশকারীদের বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে, তাঁদের বিভিন্ন পরিচয়পত্র দিয়ে মাথা গোজার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ।