
তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো খুন! ধানখেত থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে গিয়েছে কাকদ্বীপের রামতনুনগরে।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছ, মৃত রাকিব শেখ, তার বয়স ২৭ বছর। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো ওই যুবক। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা এলাকার ধানের জমিতে কিছু একটা পড়ে থাকতে দেখেন। দেখা যায় পড়ে রয়েছে যুবকের ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
হারউড কোস্টাল থানার পুলিশ গিয়ে উদ্ধার করেছে দেহ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হচ্ছে।









