গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk তামিলনাড়ু বিষমদ: অনশনে এডিএমকের বিধায়কেরা

    তামিলনাড়ু বিষমদ: অনশনে এডিএমকের বিধায়কেরা

    0
    151
    Tamil Nadu Bisham ADMK MLAs on hunger strike
    Tamil Nadu Bisham ADMK MLAs on hunger strike
    তামিলনাড়ুর বিষমদকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে অনশনে বসেছেন বিরোধী দল এডিএমকে-র বিধায়কেরা। নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ইকে পলানিস্বামী।
    ঘটনাচক্রে, বিধানসভার অধিবেশন ভন্ডুল করার জন্য এই বিধায়কদেরই বুধবার সাসপেন্ড করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এডিএমকে-র বিধায়কেরা কালো জামা পরে, ইকে পলানিস্বামীর নেতৃত্বে চেন্নাইয়ের রাজারথীনম স্টেডিয়ামে অনশনে বসেছেন। জয়ললিতার দলের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।ইতিমধ্যে বিষমদকাণ্ডে তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলায় মৃতের সংখ্যা ৬৩ ছুঁয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আগেই রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। রাজ্যের আবগারি মন্ত্রী এস মুথুসামির পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি।এদিকে, এই ঘটনার পরেই রাজ্যের বিভিন্ন অবৈধ মদের ঘাঁটিতে হানা দিতে শুরু করেছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।