গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk আসানসোলে রোগী মৃত্যু, সাগরে প্রসূতির 

    আসানসোলে রোগী মৃত্যু, সাগরে প্রসূতির 

    0
    1122
    Patient dies in Asansol gives birth in sea
    Patient dies in Asansol gives birth in sea
    চিকিৎসা গাফিলতির অভিযোগে রোগীকে মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের এক বেসরকারি হাসপাতালে।
    চিকিৎসা গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের লোকজন। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় মৃতর পরিবারের। এরপরই ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিবার সূত্রে খবর, বানপুরের বাসিন্দা দিলীপ পাসিকে রবিবার জ্বর নিয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপরই বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দিলীপ পাসির মৃত্যুর খবর জানানো হয়েছে। অন্যদিকে, সন্তান প্রসবের পর প্রসূতির মৃত্যু ঘিরে ভাংচুর চালানো হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। ঘটনায় কার্যত উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাগরে। পুলিশ সূত্রে খবর,  প্রসব যন্ত্রণা নিয়ে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রাজশ্রী প্রামাণিক দাসকে। বুধবার সন্তান প্রসবের পর বৃস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রসূতির মৃত্যুর খবর জানানো হয়েছে। এর পরেই চিকিৎসা গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের লোকজন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।