গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment রণবীরের রামায়ণ-এ অমিতাভ বচ্চনও

    রণবীরের রামায়ণ-এ অমিতাভ বচ্চনও

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অয়ন মুখার্জির রামায়ণ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে বিভিন্ন চরিত্রের লুক এবং একই সঙ্গে ছবির ফার্স্ট লুক।

    এবার শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে এই ছবিতে অমিতাভ বচ্চনও থাকবেন।শোনা যাচ্ছে, ছবিতে সূত্রধরের ভূমিকায় থাকবেন অমিতাভ।তার দরাজ কণ্ঠস্বরের মাধ্যমেই শুরু হবে এই ছবি। অভিনয়ের পাশাপাশি তার কণ্ঠস্বরের ফ্যান ফলোয়ার সংখ্যাও কম নয়।বিভিন্ন সময় বলিউডের বিভিন্ন ছবিতে তার গলায় শুনতে শুনতে একইভাবে এগিয়েছে ছবির গল্প। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য লাগান ছবি।একইভাবে সেখানেও তার গলা শুনতে পেয়েছিলেন দর্শক। এবার সেভাবেই আরো একবার তার কণ্ঠস্বরকেই ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করা হবে। তার কণ্ঠ দিয়েই নাকি শুরু হবে মেগাবাজেটের রামায়ণ। ছবির টিমের পক্ষ থেকে এখনো নিশ্চিত না করা হলেও গুঞ্জন যে সূত্রধর হিসেবেই নন বরং এই ছবিতে একইসঙ্গে জটায়ু চরিত্রটিতেও তার কণ্ঠ শোনা যাবে।এবং এখান থেকেই সবার ধারণা যে এই ছবিতে সেই সূত্রধরের ভূমিকায় থাকবে স্বয়ং জটায়ু এবং তিনিই গল্পটি বলে যাবেন রামায়ণে ঘটা সব কিছুর সাক্ষী হিসাবে। তাই এই খবরে দর্শক যে বেশ কৌতূহলী তা বলার অপেক্ষা রাখে না।এখন অপেক্ষা ছবির টিমের পক্ষ থেকে এই খবরে সিলমোহর দেওয়ার।উল্লেখ্য, রামায়ণ-এ রামের ভূমিকায় রণবীর কাপুর যে তার ফিল্মি ক্যারিয়ারে একটা নতুন মাইলস্টোন গড়তে চলেছেন,তা এই ঝলক দেখেই বেশ বোঝা গেছে।

    বিগ বাজেটের এ ছবিতে আরো অভিনয় করছেন বলিউডের সানি দেওল, পাশাপাশি,কেজিএফ-স্টার যশ, বিজয় সেতুপতি, সাঁই পল্লবী প্রমুখ।