গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad কান্দিতে পিস্তল নিয়ে বাড়িতে ঢুকে হামলা

    কান্দিতে পিস্তল নিয়ে বাড়িতে ঢুকে হামলা

    0
    139
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জমি বিবাদে প্রকাশ্যে পিস্তল নিয়ে বাড়িতে ঢুকে হামলার অভিযোগে ভোটের মুখে শোরগোল পড়েছে মুর্শিদাবাদের কান্দিতে।

    তাহিদ শেখ নামে এক ব্যক্তির পরিবারের ৫ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। কান্দির হাটপাড়ায় সকালে তাহিদ শেখের বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়ির ৫ বাসিন্দাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    দুষ্কৃতীদের একটি পিস্তল ছিনিয়ে নেয় পরিবারের লোকজন। কান্দি থানার আইসি সহ পুলিশের শীষ আধিকারিকরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।