
উপনির্বাচনের আগে মেদিনীপুরে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায উত্তেজনা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসে থাকা টিভি, ফ্লেক্স।
মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে দলীয় অফিসে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল। কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে পুড়ে গিয়েছে টিভি, ফ্লেক্স। কোতোয়ালি থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তিনি বলেছেন জনসমর্থন নেই বুঝতে পেরেই হামলা চালিয়েছে তৃণমূল।









