গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International আওয়ামী লিগের অফিসে বুলডোজার, ফের ভাঙা হল মজিবুরের বাড়ি

    আওয়ামী লিগের অফিসে বুলডোজার, ফের ভাঙা হল মজিবুরের বাড়ি

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স
    সাধারণ নির্বাচনের আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ। রাতভর সে দেশের নানা প্রান্তে ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
    ধানমাণ্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশও ভেঙে দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছবিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ধানমান্ডিতে সঙ্গীতশিল্পী সঞ্জীদা খাতুন প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট-র ৭ তলা ভবনে ভাঙচুর চালানো হয়। রাজশাহীতে আওয়ামি লিগের পার্টি অফিস ভাঙতে নামানো হয় বুলডোজার। বাংলাদেশের সামগ্রিক এই অরাজক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে সেদেশের রাজনৈতিক দলগুলো। খালেদা জিয়ার দল বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতীরা আবারও দেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে ফায়দা তোলার চেষ্টা করছে। শেখ হাসিনার দল আওয়ামী লিগের সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে ভাঙচুরের ভিডিও সম্বলিত সংবাদ প্রতিবেদন পোস্ট করা হয়েছে।
    তাতে বলা হয়েছে এই লুঠ আর হাঙ্গামার রাজত্ব কায়েম করেছে ইউনূস সরকার, এনসিপি আর জঙ্গিগোষ্ঠী।