
মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগেই উজ্জ্বল হলুদ পতাকায় নীল কালিতে বাংলায় লেখা পোস্টার অধিনায়ক অভিষেক। নীচে ইংরেজিতে লেখা – হ্যাশট্যাগ ফ্যাম ফর টিএমসি অর্থাৎ তৃণমূলের সমর্থকরা।
শুক্রবার সকাল থেকে অভিনব এই পোস্টারে ছেয়ে গিয়েছে যাদবপুর, বাঘাযতীন থেকে পাটুলি-সহ দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায়। তৃণমূলের আইটি সেলের কর্মীদের হয়ে এই পোস্টার দেওয়া হয়েছে। ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কলকাতাজুড়ে পোস্টার-পতাকা দেওয়া হয়েছে। নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেকের সমর্থনে এই পোস্টার।
এদিকে, এই পোস্টার ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। তাঁর কথায়, বহুদিন যাবৎ পশ্চিমবঙ্গে তৃণমূল তুমি কার এইটা প্রশ্ন উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেয়ে গেছে।








