গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ভাইরা বোনেদের দেখে রাখুন, হাসপাতালে নিরাপত্তায় বার্তা মুখ্যমন্ত্রী

    ভাইরা বোনেদের দেখে রাখুন, হাসপাতালে নিরাপত্তায় বার্তা মুখ্যমন্ত্রী

    0
    73
    ছবি সৌজন্যে :ফেসবুক
    হাসপাতালের মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন রাতের অন্ধকারে অনেক বদমাইশ লোক থাকতে পারে।
    তাই ভাইরা যেন বোনেদের দেখে রাখে, যাতে খারাপ ঘটনা না ঘটে। কার্যত হাসপাতালে কর্মরত পুরুষ কর্মীদেরই মহিলাদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছেন। স্বাস্থ্যভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন রাতে বেলা মেয়েরা যখন একটা ভবন থেকে অন্য ভবনে যান তখন অনেকটা সময় লাগে। লোডশেডিং হলে অসুবিধে হয়। একটা ভবন থেকে আরেকটা ভবনে যাওয়ার ডাইরেক্ট ব্যবস্থা কি ভাবে করা যায় তা দেখতে হবে। এরপরেই মুখ্যমন্ত্রী বলেছেন হাসপাতালে তো কাউকে ঢুকতে বারণ করা যায় না। অন্ধকারে অনেক বদমাইশ লোক বসে থাকেন।
    অনেকে আসেন বদ উদ্দেশ্যে। সেই বিষয়গুলো নজর রাখতে হবে।