
দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে রাজ্য সড়ক, সাধারণ রাস্তাঘাট, জাতীয় সড়ক-র ধারের রং নীল সাদা করে দেওয়া হয়েছে।
যা কালো -সাদা কিংবা হলুদ-কালো থাকার কথা। রাজ্যসভায় জিরো আওয়ারে এমনই প্রশ্ন তুলেছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাস্তা-র ধারের রং নীল-সাদা করে দেওয়ার ফলে, দুর্ঘটনা বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। যদিও রাজ্যের প্রশাসন-র এই বিষয়ে কোনও ভ্রুক্ষেপ নেই। এবং এই নিয়ে কেন্দ্র সরকার কি ভাবছে তিনি তা সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীর কাছে জানতে চান।
এর জবাবে কেন্দ্রীয় সড়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, শমীক ভট্টচার্যের উদ্বেগ খুবই স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত রাস্তা ঘাটের পাশের রাস্তা নীল-সাদা করে দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট ভাবে জরিমানা করা উচিত নিয়ম অনুযায়ী। যারফলে এই ধরণের রং ব্যবহার করা উচিত নয়।









