গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology গুগল : চ্যাটজিপিটির চ্যাট এখন জেমিনিতে

    গুগল : চ্যাটজিপিটির চ্যাট এখন জেমিনিতে

    0
    88
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অনেক দিন ধরে যারা চ্যাটজিপিটি বা অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর সঙ্গে কাজ করছেন, তাদের বড় একটি ভয় ছিল,নতুন এআইয়ে গেলে আগের সব কনভার্সেশন হারিয়ে যাবে।

    সেই ভয় দূর করতে নতুন একটি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে গুগল। তাদের এআই সহকারী জেমিনিতে শিগগিরই অন্য এআই প্ল্যাটফর্মের চ্যাট ইতিহাস আনার সুযোগ মিলতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গুগল বর্তমানে ইমপোর্ট এআই চ্যাটস নামে একটি ফিচার পরীক্ষা করছে। এই সুবিধা ব্যবহার করে ইউজাররা চ্যাটজিপিটি, ক্লড কিংবা মাইক্রোসফট কোপাইলট -এ করা পুরোনো কনভার্সেশন জেমিনি-তে নিয়ে আসতে পারবেন। এতে নতুন করে সব ব্যাখ্যা বা কাজের ধরন বুঝিয়ে দিতে হবে না।পরীক্ষামূলক ভার্শনে দেখা গেছে,জেমিনি-র মূল ইন্টারফেসে থাকা প্লাস  চিহ্নে ক্লিক করলে এই অপশন দেখা যায়। ইউজারকে প্রথমে অন্য এআই সার্ভিস থেকে নিজের চ্যাট ইতিহাস ডাউনলোড করতে হবে। এরপর সেই ফাইল জেমিনি-তে আপলোড করা যাবে। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ইউজার সহজেই পুরোনো আলোচনা নতুন জায়গায় চালিয়ে নিতে পারেন। তবে এই সুবিধা এখনো সবার জন্য ওপেন নয়। একাধিক অ্যাকাউন্টে চেষ্টা করেও এই ফিচার ব্যবহার করতে পারা যায় নি। এতে বোঝা যায়, এটি এখনো সীমিত পরিসরে পরীক্ষা চলছে। গুগলও আনুষ্ঠানিকভাবে জানায়নি, কবে এটি সবার জন্য চালু হবে।এই ফিচার দিয়ে আপাতত শুধু আগের কনভার্সেশনই আনা যাবে।

    ইউজারের সংরক্ষিত স্মৃতি বা ব্যক্তিগত সেটিংস এখনো স্থানান্তর করা যাবে না। কোন ধরনের ফাইল আপলোড করা যাবে, সে বিষয়েও এখনো স্পষ্ট নির্দেশ দেয়নি গুগল।