গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কাশ্মীরে আলাদা সংবিধানের ষড়যন্ত্র চলছে :মোদী 

    কাশ্মীরে আলাদা সংবিধানের ষড়যন্ত্র চলছে :মোদী 

    0
    108
    কংগ্রেস ও তার মিত্ররা জম্মু-কাশ্মীরে আলাদা সংবিধান করার ষড়যন্ত্র করছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
    মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস এবং তার মিত্ররা জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করছে। মহারাষ্ট্রের জনগণ কি কংগ্রেস এবং তার মিত্রদের সমর্থন করবে যারা পাকিস্তানের ভাষায় কথা বলে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক ভারতীয় চায় যে কাশ্মীরে শুধু বাবাসাহেব আম্বেদকরের সংবিধান থাকুক। প্রধানমন্ত্রীর কথায়,গোটা মহারাষ্ট্র জানে যে এই শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর রাখার দাবি তুলেছিলেন বালাসাহেব ঠাকরে। কংগ্রেস এই সিদ্ধান্ত বাতিল করতে আদালতে পর্যন্ত গিয়েছিল।মহা বিকাশ আঘাড়ি সরকার আড়াই বছর মহারাষ্ট্রের ক্ষমতায় ছিল কিন্তু কংগ্রেসের চাপে শহরের নাম পরিবর্তন করার সাহস পায়নি।
    মহারাষ্ট্রে এই ভোট শুধু একটি নতুন সরকার নির্বাচন নয়। এই নির্বাচনে, একদিকে দেশপ্রেমিক আছেন যারা সম্ভাজি মহারাজকে বিশ্বাস করেন এবং অন্যদিকে এমন লোক আছেন যারা ঔরঙ্গজেবের প্রশংসা করেন।
    ছবি  সৌজন্যে :  এক্স