গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home East Medinipur এভারেস্টের শীর্ষে লক্ষ্মীকান্ত, শুভেচ্ছা পুলিশের 

    এভারেস্টের শীর্ষে লক্ষ্মীকান্ত, শুভেচ্ছা পুলিশের 

    0
    187
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা পেশায় পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল! লক্ষ্মীকান্তর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর নিজের গ্রাম মথুরি। সোমবার সকালেই তাঁর শৃঙ্গজয়ের বার্তা গ্রামে পৌঁছনর পর আনন্দে ভাসে গোটা এলাকা।
    পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানানো হয়। মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, ভারতীয় পর্বতারোহী গীতা সামোতা, তেনজিং শেরপা ও লাকপা শেরপা।
    লক্ষ্মীকান্ত তাঁর এভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী পদে কর্মরত। যাত্রার প্রাক্কালে নগরপালসহ অন্যান্য পদস্থ অফিসাররা তাঁকে শুভেচ্ছা জানান।