
তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন মারা গিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রে খবর সঙ্গারেড্ডি জেলার সিগাছি কেমিক্যাল ইন্ডাস্ট্রির ওই কারখানায় বিস্ফোরণে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন শ্রমিকরা।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় আধপোড়া দেহাংশ। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় কারখানার ছাদও। শেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত ১৫ জন মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিন বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় কারখানায়।
ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায় কালো ধোঁয়া। তবে কী কারণে ওই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।









