
নতুন ও উন্নত ভার্শনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল লঞ্চ করেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক। উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে ডিপসিক বলেছে, ডিপসিক-ভি৩.১ নামের নতুন এক উন্নত ভার্শনের এআই মডেল প্রকাশ করেছে তারা।
এ নতুন মডেলটির রয়েছে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও আরও শক্তিশালী এজেন্ট ফিচার। ফলে আগের ভার্শনের চেয়ে দ্রুত চিন্তা করতে ও আরও স্মার্টভাবে কাজ করতে পারে নতুন এ মডেলটি।বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে এই মডেলের এপিআই ব্যবহারের খরচেও পরিবর্তন আসবে। এপিআই এমন এক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ডিপসিকের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিজেদের প্রোডাক্ট বা সার্ভিসের সঙ্গে যোগ করতে পারবেন অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইট নির্মাতারা।এর আগে, মে মাসের শেষে চুপিসারেই নিজেদের যুক্তিনির্ভর এআই মডেলের উন্নত ভার্শণ প্রকাশ করেছিল ডিপসিক।
সেইসময় এ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও ডিপসিক নিজেদের আরওয়ান নামের মডেলটির আপগ্রেডেড ভার্শণ এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ,হাগিং ফেস-এ প্রকাশ করেছিল স্টার্টআপটি। এ বছরের শুরতে কম খরচে ও দ্রুত এআই মডেল তৈরির কারণে বিশ্ব বাজারে হৈ চৈ ফেলেছিল ডিপসিক।









