গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লি বিস্ফোরণ : সর্বদল বৈঠক চায় কংগ্রেস

    দিল্লি বিস্ফোরণ : সর্বদল বৈঠক চায় কংগ্রেস

    0
    89
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দিল্লি বিস্ফোরণের আবহে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি, আগাম সংসদ অধিবেশন ডাকার আরজি জানিয়েছে কংগ্রেস। তাঁদের দাবি, দিল্লি বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দ্রুত সর্বদল বৈঠক ডাকা।

    তাঁদের প্রশ্ন, পহেলগাঁও আক্রমণের পরে সন্ত্রাসবাদী আক্রমণের বিষয়ে সরকারের ভাবনা এখনও একই আছে কিনা।একইসঙ্গে সংসদের শীতকালীন অধিবেশনের তারিখ এগিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।কংগ্রেসের দাবি, তারিখ এগিয়ে আনলে দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে সংসদে বিতর্ক সম্ভব।উল্লেখ্য মুম্বাই আক্রমণের পরে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল পদত্যাগ করেন। সেই কথা মনে করিয়ে কংগ্রেস নেতা পবন খেরার দাবি, সরকারের মধ্যে কারোর উচিত এই ঘটনার দায় নেওয়া।তিনি বলেছেন, জঙ্গি হামলার সময় কংগ্রেস সবসময় সরকারের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু কংগ্রেসের কর্তব্য হল এটি কার ব্যর্থতা এবং এর দায় কে নেবে সেই প্রশ্ন তোলা।কংগ্রেসের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। খেরা বলেছেন, কংগ্রেস সংসদ অধিবেশন এগিয়ে আনার দাবি জানাচ্ছেন।

    এটি একটি গুরুতর চ্যালেঞ্জ এবং সংসদে এই নিয়ে আলোচনা করা উচিত।কেন্দ্রীয় সরকার লাল কেল্লার কাছে বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলার ঘটনা হিসাবে অভিহিত করেছে। এই ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।