গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology ডেনমার্ক ১৫ বছরে সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত 

    ডেনমার্ক ১৫ বছরে সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত 

    0
    121
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বজুড়ে শিশুদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ও বাণিজ্যিক প্রলোভনের প্রভাব ক্রমশ বেড়ে যাচ্ছে।এই উদ্বেগের প্রেক্ষিতে ডেনমার্ক সরকার এবার ১৫ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। 

    ডেনমার্কের নতুন আইনে বলা হয়েছে,বিশেষ মূল্যায়নের পর অভিভাবকরা চাইলে ১৩ ও ১৪ বছর বয়সী সন্তানদের সামাজিক মিডিয়া ব্যবহারের অনুমতি দিতে পারবেন। তবে এই ধরনের ব্যাপক নিষেধাজ্ঞা বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শিশু ও তরুণদের ঘুম বিঘ্নিত হচ্ছে, মনোযোগ কমছে এবং তারা এমন এক ডিজিটাল চাপের মধ্যে পড়ছে, যেখানে সবসময় প্রাপ্তবয়স্কদের উপস্থিতি নেই। মন্ত্রণালয়ের ভাষ্য, একা কোনো অভিভাবক বা শিক্ষক এই চাপ প্রতিহত করতে পারবে না।মন্ত্রী ক্যারোলিন স্টেজ জানিয়েছেন, ডেনমার্কে ১৩ বছরের নিচে থাকা ৯৪ শতাংশ শিশু এবং ১০ বছরের নিচে অর্ধেকের বেশি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল খুলেছে।

    তিনি আরও বলেছেন, অনলাইনে কাটানো সময়, সহিংসতা ও আত্মহত্যার বিষয়বস্তু শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।