
যুবভারতীকাণ্ডে গ্রেফতার শতদ্রু দত্ত-র ২২ কোটি টাকা ফ্রিজ করেছে সিট। শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে বিশেষ তদন্তকারী অফিসাররা।
ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। মেসির সফরের জন্য কর বাবদ কেন্দ্রকে দেওয়া হয়েছিল ১১ কোটি টাকা। ১০০ কোটির মধ্যে ৩০ শতাংশ টাকা আসে স্পনসরদের থেকে। বাকি ৩০ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে। জেরায় এমনটাই জানিয়েছেন শতদ্রু। এদিকে জেরায় শতদ্রু জানিয়েছেন পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি লিওনেল মেসি।
বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি নাকি জানিয়েছিলেন মেসি। জেরায় শতদ্রু জানিয়েছেন বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি। প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাকসেস কার্ড দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল।









