গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Nadia শান্তিপুরে বন্ধুর হাতে ‘খুন’ বন্ধু

    শান্তিপুরে বন্ধুর হাতে ‘খুন’ বন্ধু

    0
    229
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এবার বন্ধুকেই খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। রপরেই অভিযুক্ত বিজন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
    যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া জ্যোতিপল্লী এলাকায়। মৃত যুবক বছর ৩৬-র কৃষ্ণ দাস। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিজন বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ ও বিজন দু’জনেই একসঙ্গে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাজনা বাজানোর কাজ করতেন। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরিবারের দাবি, শনিবার অন্যান্য দিনের মতোই কৃষ্ণ বাজনা বাজাতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বন্ধু বিজন বিশ্বাস কৃষ্ণকে আলাদাভাবে ডেকে নিয়ে যায়। এরপরেই তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ।পুলিশের দাবি, শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনার পরেই একেবারে রক্তাক্ত অবস্থায় অবস্থায় প্রথমে তাঁকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কৃষ্ণকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
    পরে সেখান থেকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় কৃষ্ণ দাসের।