গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur বাড়িতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

    বাড়িতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

    0
    279
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাড়ির ভিতর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার-কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পরীক্ষার্থী প্রীতম চন্দ্র, বয়স আনুমানিক ১৮ বছর।
    জানা গিয়েছে সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনাটি ঘটায় ওই ছাত্র। এরপর পরিবার পরিজনের নজরে আসতেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশকে।
    খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।