গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata তিলজলায় যুবককে ৬ রাউন্ড গুলি দুষ্কৃতীদের

    তিলজলায় যুবককে ৬ রাউন্ড গুলি দুষ্কৃতীদের

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোটের আগে কলকাতা শহরে চলল গুলি। বেনিয়াপুকুর থানার তিলজলা এলাকায় বাড়ি থেকে বছর ১৯-র যুবককে ডেকে নিয়ে এসে তাঁকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
    পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ আহত মহম্মদ নিয়াজ । স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেয় একটি দোকানের সামনে মহম্মদ নিয়াজ ও মহম্মদ সলমনের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় নিয়াজকে হুমকি দেয় সলমন। এলাকাবাসী ও পরিবারের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। অভিযোগ, এরপর রাত ১ টা নাগাদ সঙ্গীদের নিয়ে এসে নিয়াজকে বাড়ি বের করে গুলি চালায় মহম্মদ সলমন ও তাঁর সঙ্গীরা। এলোপাথাড়ি ৫-৬ রাউন্ড গুলি চালানো হয়। নিয়াজের পায়ে ৩টি গুলি লাগে। স্থানীয়দের দাবি, গুলি চালিয়ে স্কুটিতে করে চম্পট দেয় অভিযুক্তরা। আহত মহম্মদ নিয়াজ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
    এলাকার মানুষের একাংশের অভিযোগ, আক্রমণকারী যুবক ও তার গ্যাংয়ের কুকীর্তির কথা কারও এজানা নয়। সলমন এলাকার কুখ্যাত দুষ্কৃতী, দাবি এলাকার বাসিন্দাদের পুলিশ সব জেনেও পদক্ষেপ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।